গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোররাতে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের ভুটিয়া মার্কেট সংলগ্ন বাঁধ রোড এলাকা থেকে এক ব্যাক্তিকে জালনোট সহ গ্রেপ্তার করে। তার কাছ থেকে উদ্ধার হয় ২৬ হাজার টাকা।
এদিন পুলিশ সূত্রে জানা যায়, এস আই শংকর দাসের নেতৃত্বে ইংরেজবাজারের একটি পুলিশ টিম শহরের ভুটিয়া মার্কেট বাঁধ রোডে হানা দিয়ে জাকারিয়া আলী (৪২) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে। তার কাছে তল্লাশী চালিয়ে উদ্ধার হয় তেরোটি দুহাজার টাকার গোলাপী জাল নোট। পুলিশ সূত্রে এও জানা যায় ধৃত ব্যক্তির বাড়ি ইংরেজবাজারের কমলা বাড়ির ফুলবাড়ি এলাকায়। ধৃত জাকারিয়া আলী টাকাগুলি কোথা থেকে পেল, আর নোটগুলি নিয়ে সে মালদা শহরে এসেছিল কেন, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/HBHmenq67fk